হামের প্রকোপ পুরোপুরি কাটতে না কাটতেই দেশের শিশুদের মধ্যে মাম্পসের সংক্রমণ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। চিকিৎসকরা বলছেন, এটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। বিশেষ করে স্কুলপড়ুয়া শিশুদের মধ্যে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
মাম্পস সাধারণত লালাগ্রন্থিতে সংক্রমণ ঘটায়। এর ফলে কানের নিচে ও চোয়ালের পাশে ব্যথাযুক্ত ফোলা দেখা দেয়। পাশাপাশি জ্বর, মাথাব্যথা, দুর্বলতা ও ক্ষুধামন্দার মতো উপসর্গও দেখা দিতে পারে। খাবার চিবানো বা গিলতেও অস্বস্তি হয়।
বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ ক্ষেত্রে মাম্পস গুরুতর না হলেও কিছু ক্ষেত্রে মেনিনজাইটিস, এনসেফালাইটিসসহ জটিলতা দেখা দিতে পারে।
চিকিৎসকদের পরামর্শ, কোনো শিশুর মধ্যে মাম্পসের উপসর্গ দেখা দিলে তাকে স্কুলে না পাঠিয়ে অন্য শিশুদের থেকে আলাদা রাখতে হবে। পাশাপাশি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং টিকাদানের বিষয়ে সচেতন হওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।
স্বাস্থ্যবিধি মেনে চলা, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা এবং যথাযথ টিকাদানের মাধ্যমে মাম্পসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
ইতি/
