, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ৫৩৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ৫৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে মাদকবিরোধী অভিযানে ১০৮ জনকে গ্রেপ্তারের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জ অফিস থেকে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, শনিবার পরিচালিত মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০৮ জনের মধ্যে তিনজন মাদক বহনকারী, ৭৬ জন মাদকসেবী এবং নিয়মিত ও অন্যান্য মামলার আসামি হিসেবে ২৯ জন মাদক ব্যবসায়ী রয়েছেন।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ৬ হাজার ৭৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ ঘটনায় মোট ২৮টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৯২ জন, পূর্ববর্তী মামলায় ১২৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২২ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ২১ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪৯ জন রয়েছেন। এ ছাড়া পরোয়ানামূলে ১১৯ জন এবং সাজা পরোয়ানামূলে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে পুলিশ ১ হাজার ৪৫৩ পিস ইয়াবা, ৮ কেজি ৭৪৫ গ্রাম গাঁজা, ৬০ লিটার চোলাই মদ, বিদেশি মদের ৩৬ বোতল, স্কাফ সিরাপের ২০ বোতল এবং ৪৬ বোতল হুইস্কি উদ্ধার করেছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত