, |

চট্টগ্রাম - 🌤️ 30° সে. | 💧 আদ্রতা 74%

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ।

পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে গুলশান-২ এলাকার ৪৩ নম্বর সড়কের ২৯ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিবির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আ.ফ.ম. আনোয়ার হোসেন খান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারের পর মাহফুজুর রহমান মিতাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডিবি সূত্রে জানা গেছে, সন্দ্বীপ থানায় দায়ের করা একাধিক মামলার এজাহারে মাহফুজুর রহমান মিতার নাম রয়েছে।

মাহফুজুর রহমান মিতা আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৩ আসন থেকে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

এদিকে, চলতি বছরের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ৯ কোটি ৮৮ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় ২০০২–০৩ থেকে ২০২৪–২৫ করবর্ষ পর্যন্ত তার আয়কর নথি পর্যালোচনার বিষয়টি উল্লেখ করা হয়।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত