, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

ফলমন্ডিতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

পণ্যের মূল্য তালিকা হালনাগাদ না রাখা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণে অনিয়মের দায়ে নগরের ফলমন্ডিতে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ফলমন্ডি এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠান তিনটির বিরুদ্ধে এ জরিমানা করা হয়।

অভিযানে মেসার্স রূপা এন্টারপ্রাইজ ও মেসার্স নোমান এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা করে এবং মেসার্স শাহরাস্তী ফার্মকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রাম জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্যের হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করা বাধ্যতামূলক।

ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের বাজার তদারকি ও আইন প্রয়োগ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত