, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

নগরের আকবর শাহ থানার একেখান মোড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে জান্নাতুন নাঈম (২৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে একেখান মোড়ের ‘হোটেল সিটি প্যালেস’-এর দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জান্নাতুন নাঈম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর আকুবদণ্ডী এলাকার বাসিন্দা। তার বাবা আইয়ুব আলী, মা শাহনাজ আকতার এবং স্বামী মনসুর হেলাল।

আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর জানান, প্রাথমিকভাবে ওই নারীর গলায় ফাঁস দেওয়ার চিহ্ন পাওয়া গেছে। এ কারণে প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। একই সঙ্গে নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, পুলিশ মরদেহটি হাসপাতালে নিয়ে এসেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তা ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত