, |

চট্টগ্রাম - 🌤️ 30° সে. | 💧 আদ্রতা 74%

চুয়েটে ১১তম দিনেও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পদে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনের ১১তম দিনে শুক্রবার (২ অক্টোবর) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন তারা।

দুপুরে জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিলটি বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সায়েমকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের ভাষ্য, উপাচার্য পরিবর্তনের পর থেকে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা।

এর আগে আন্দোলনের অংশ হিসেবে মশাল মিছিল, লাল কার্ড প্রদর্শন, প্রতীকী কর্মসূচি, মুখোশ মিছিল, চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ, আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিবাদী কনসার্টসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে তারা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন।

এদিকে শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও বিভিন্ন কর্মসূচি পালন করছেন। আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত