, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 59%

পটিয়া উপজেলা তরুণদলের নতুন নেতৃত্বে শাহা কামাল ও মোরশেদুল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদলের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আওতাধীন পটিয়া উপজেলা শাখার ৩৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।

গত ৩ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদলের চট্টগ্রাম দক্ষিণ জেলা সমন্বয়ক জয়নাল আবেদীনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

এতে শাহা কামালকে আহ্বায়ক এবং মো. মোরশেদুল আলমকে সদস্য সচিব করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. তৌহিদুল ইসলামকে।

যুগ্ম আহ্বায়করা হলেন- আব্দুল ছত্তার আজাদ, মো. সাকিব, মোহাম্মদ শহিদুল আলম, নুর আলম, মো. হাবিব, ফারুক চৌধুরী, মিনহাজ উদ্দীন সিহাব, মিজবাহ উদ্দিন জিসান, মো. গিয়াস উদ্দীন, দিদারুল আলম চৌধুরী, আবদুর রহমান, আমির হোসেন, মো. টিপু, মো. ফয়সাল, মো. সাইফুল ইসলাম রানা ও সাজ্জাদ হোসেন জয়।

নবগঠিত কমিটির আহ্বায়ক শাহা কামাল বলেন, পটিয়ার সাধারণ মানুষের অধিকার আদায়, রাজপথের আন্দোলন-সংগ্রাম এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে কাজ করে যাবেন।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত