Tuesday, June 23, 2026

মহেশখালীতে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ভয়ভীতি প্রদর্শন করায় যুবক গ্রেপ্তার

মিজবাহ উদ্দীন আরজু, (মহেশখালী প্রতিনিধি)::

দ্বীপ উপজেলা মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকায় দিন দুপুরে বন্দুক নিয়ে প্রকাশ্যে ঘুরাফেরা করে স্থানীয়দের ভয়ভীতি দেখান শাহাব উদ্দিন (২৩) নামে এক যুবক।

এ সময় স্থানীয়রা তা আচ করতে পেরে ৯৯৯ এ কল দিয়ে অভিযোগ জানালে মহেশখালী থানা পুলিশ শাহাব উদ্দিন (২৩) নামে এক যুবককে বন্দুকসহ গ্রেপ্তার করে।

১৩ অক্টোবর (শুক্রবার) দুপুরে বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহাব উদ্দিন স্থানীয় পশ্চিম ফকিরাঘোনা চানমিয়া পাড়ার জৈনিক আবদুর রহিমের ছেলে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান- ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে বড় মহেশখালী ইউনিয়নের পশ্চিম ফকিরাঘোনা এলাকার মোহাম্মদ আরিফের মুদি দোকানের সামনে থেকে শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার হেফাজত থাকা একটি এলজি বন্দুক উদ্ধার করা হয়। উপস্থিত জনগণের সামনে শাহাব উদ্দিন উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি তার নিজের বলে স্বীকার করে। পরে তাকে অস্ত্রসহ থানায় নিয়ে আসা হয়। উক্ত বিষয়ে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পঠিত