
এরশাদ আলম, লোহাগাড়া প্রতিনিধিঃ
আগামী ২৮ অক্টোবর চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জনসভা সফল করতে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় আমিরাবাদ পুরাতন বিওসিস্থ সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী।
সংগঠনের যুগ্ম আহবায়ক মোঃ কামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আজিজুর রহমান,উপ-দপ্তর সম্পাদক এমএস মামুন,আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক দিদারুল আলম বাবুল ও যুগ্ম আহবায়ক মোঃ জামাল উদ্দিন প্রমূখ। এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম জিয়া,দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের নির্বাহী সদস্য আবদুস ছত্তার এবং আওয়ামী লীগনেতা সাংবাদিক খোকন সুশীল,কপিল বিশ্বাস,মোঃ আব্দুর রহিম, মোঃ আকতার বাঙ্গালী ও মো শিহাব উদ্দিনসহ আমিরাবাদ ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৮ অক্টোবরের জনসভা সফল করতে প্রত্যেক ওয়ার্ড থেকে নেতা-কর্মী নিয়ে আলাদা আলাদা গাড়িবহরে জনসভায় যোগদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

