Tuesday, June 23, 2026

লোহাগাড়ায় কমিউনিটি পুলিশিং ডে র‍্যালী ও আলোচনা সভা‘ অনুষ্ঠিত

রুশমী আক্তার, লোহাগাড়া (চট্টগ্রাম):

লোহাগাড়া থানা পুলিশের উদ্যােগে কমিউনিটি পুলিশং ডে -২০২৩ উপলক্ষে বর্ণাট্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“পুলিশ জনতা ঐক্য করি,”স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪ (নভেম্বর) শনিবার লোহাগাড়া থানা কম্পাউন্ড থেকে সকাল ১১ টায় র‍্যালিটি শুরু করে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়ক হয়ে থানা রাস্তার মাথা পর্যন্ত প্রদক্ষিণ করে একপর্যায়ে থানা কম্পাউন্ডে এসে শেষ করেন। র‍্যালি শেষে থানায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লোহাগাড়া থানার ওসি মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান ।

থানার সেকেন্ড অফিসার হীরুর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় কমিউনিটি পুলিশং ডে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) খায়রুল ইসলাম, লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল ছবুর, লোহাগাড়া আধুনগর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল মন্নান, মো. জয়নুল আবেদীন জনু ও মহিলা সদস্য সাজেদা বেগম।

এসময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া থানার এসআই
মোজাম্মেল হক, এসআই জেসমিন আক্তার, এসআই
জাহাঙ্গীর আলম, এ এসআই রাশেদ, এ এস আই আবদুল হালিম, আধুনগর ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান চৌধুরী পারভেজ, সুজন বড়ুয়া, রাশেদুল ইসলাম রিপন,রেনু আরা বেগম,শিরিন আক্তার ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।

  • সর্বশেষ
  • পঠিত