Tuesday, June 23, 2026

জীবনে চাওয়ার কিছু নেই বাকি জীবন মানুষের সেবা করেই কাটাতে চায় বললেন এম এ মোতালেব 

জিয়াবুল হক চট্টগ্রাম সাতকানিয়াঃ

 

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম ১৫ সাতকানিয়া- লোহাগাড়া আসনের  ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেবের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে

 

৪ জানুয়ারি বিকাল তিনটায় লোহাগড়ার পদুয়া হাই স্কুল মাঠে ঈগল প্রতীকের সমর্থনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

 

জনসভায় এম এ মোতালেব বলেন

জীবনে চাওয়া পাওয়ার কিছুই নেই আমার ব্যবসা-বাণিজ্য ছেলেরা দেখে। সৃষ্টিকর্তা আমাকে সবকিছু দিয়েছেন। আমার জীবনে চাওয়া পাওয়ার আর কিছুই নেই। এখন মৃত্যুর আগ পর্যন্ত আমার এলাকার গরীব দু:খী মানুষের মুখে হাসি ফুটিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। তাই আগামী ৭ জানুয়ারি আমাকে ঈগল মার্কায় ভোট দিয়ে এমপি নির্বাচিত করলে মাদক, সন্ত্রাস ও দখলবাজসহ সকল অপকর্ম বন্ধ করে এলাকায় শান্তির সুবাতাস ছড়িয়ে দিব

 

জনসভায় লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু’র সঞ্চালনায় জনসভায় উপস্থিত ছিলেন মোতালেবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও  চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ডা. আ. ম.ম মিনহাজুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও  সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ের, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, সাতকানিয়া উপজেলা অংশের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এডভোকেট আহমদ সাইফুদ্দিন সিদ্দিকী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য রূপ কুমার নন্দী খোকন, শহিদুল কবির সেলিম, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন, হোসাইন কবির, মোহাম্মদ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান সহসর্বস্তরের জনগণ।

  • সর্বশেষ
  • পঠিত