Tuesday, June 23, 2026

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁউচিয়া ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে

মোঃ আরিফুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ

 

 

শুক্রবার (২৬ জানুয়ারী) বিকেলে উপজেলার সী ওয়ার্ড রিসোর্ট কমপ্লেক্সে ৩০০ জনকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

এসময় কেঁউচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওচমান আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ওচমান গণি সিকদার, সাংবাদিক জাহাঙ্গীর আলম সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

এসময় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেন, আওয়ামী লীগের কর্মীরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে। বঙ্গবন্ধু যেমন প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়েছেন ঠিক তেমনিভাবে শীতার্ত মানুষের পাশে দাঁড়তে পারাটা নিজের কাছে সৌভাগ্যের।

  • সর্বশেষ
  • পঠিত