
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের মাসিক সেমিনারের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সাড়ে ১১টায় এই মাসিক সেমিনারের যাত্রা শুরু হয়।
সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মুহম্মদ শাহীন চৌধুরীর প্রস্তাবনায়, আইন বিভাগের শিক্ষকগণ প্রতি মাসে একটি করে শিক্ষা-সম্বন্ধীয় সেমিনার আয়োজন করার উদ্যোগ গ্রহণ করেন। সে মাসিক সেমিনারে বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষকগণ এবং ছাত্র-ছাত্রীরাও তাদের গবেষণা পত্র পেশ করতে পারবে এবং কথোপকথনের মাধ্যমে একটি গঠনমূলক আলোচনাময় পরিবেশ সৃষ্টি করবেন।
এসময় উপস্থিত ছিলেন আইন বিভাগের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল ফারুক, চেয়ারম্যান অধ্যাপক ড. রাকিবা নবী, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মুহম্মদ শাহীন চৌধুরী,অধ্যাপক ড. মুহাম্মদ মইন-উদ্দীন, অধ্যাপক নির্মল কুমার সাহা, প্রভাষক সৈকত দাশ, সহকারী অধ্যাপক হোসাইন মোহাম্মদ ইউনুস সিরাজী।
উদ্বোধন অনুষ্ঠানে আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাকিবা নবী বলেন, এই উদ্যোগ আইন বিভাগের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা । এভাবে মাসিক সেমিনার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান-পিপাসা বৃদ্ধি পাবে এবং শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মাঝে একটি বন্ধুসুলভ পরিবেশের সৃষ্টি হবে।
সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মুহম্মদ শাহীন চৌধুরী বলেন, এই উদ্যোগ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি লাভবান হবে।
আইন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মইন-উদ্দীন বলেন, এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য তিনি উপস্থিত শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের যৌথ সহযোগিতা কামনা করছেন।
আইন বিভাগের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ- আল- ফারুক তাঁর লেখনী ‘ The Politics of Sanctions and Human Rights’ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পেশ করার মধ্য দিয়ে এই উদ্বোধনী আয়োজন শেষ হয়।

