
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
মৈনাক পর্বতের চূড়ায় রামসীতা মন্দির নির্মাণ করার প্রত্যয় নিয়ে গঠিত শ্রী শ্রী আদিনাথ রামসীতা মন্দির সেবক সংঘের আয়োজনে ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভুমি পূজা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান শ্রী শ্রী আদিনাথ মন্দির পাদদেশে অবস্থিত মৈনাক পর্বতের চূড়ায় প্রতিষ্ঠিত শ্রী শ্রী আদিনাথ রামসীতা মন্দিরের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুরুষোত্তম ভগবান শ্রী ভগবান রামচন্দ্রের পূজা ও শ্রী শ্রী আদিনাথ রামসীতা মন্দিরের ভূমি পূজা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় ভূমি পূজা আরম্ভ হয়, দুপুর ১২টায় ধর্মীয় আলোচনা সভা ও ২টায় ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরণ করা হয়। এসময় হাজারো ভক্তের সমাগম ঘটে উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার -২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছোট মহেশখালী ইউনিয়নের চেয়ারম্যান জনাব রিয়ানুল ইসলাম মঈন সিকদার, মহেশখালী পৌরসভার মেয়র জনাব আলহাজ্ব মকসুদ মিয়া, ছোট মহেশখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার শ্রী সুজন কান্তি দে, সাবেক পৌর কাউন্সিলর শ্রী রতন দে, শ্রী সুভাষ ঘোষ, শ্রী প্রিয়তুষ দে সহ প্রমুখ। এসময় প্রধান অতিথি উক্ত শ্রী শ্রী আদিনাথ রামসীতা মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন
উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহেশখালী শাখার সম্মানিত সভাপতি শ্রী ব্রজ গোপাল ঘোষ।

