চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখতে চাই

দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক ও দেশনেত্রী খালেদা জিয়ার “মুক্তিমঞ্চ” এর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এডভোকেট এম, লোকমান শাহ্ তিনি বলেন,তৃণমূল ছাত্রদল থেকে ধারাবাহিকভাবে রাজনীতি করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি।

রাজনীতি করতে গিয়ে মামলা হামলা এবং কয়েকবার কারা নির্যাতনের শিকার হয়েছি তবুও রাজপথ ছাড়েনি।নিজেকে সব সময় চাঁদাবাজ লুটপাট নৈরাজ্য সন্ত্রাসী ও দালালী কিংবা আপোষের মত সকল প্রকার অপকর্ম থেকে নিজেকে বিরত রেখে সততার সহিত রাজনীতি করে গেছি কখনো পিছপা হইনি।

আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জননেতা জনাব তারেক রহমান স্যারের নির্দেশে ও নেতৃত্বে রাজনীতি চালিয়ে গেছি।দলের দুঃসময়ে কখনো পালিয়ে যায়নি আর ভবিষ্যতেও পালিয়ে যাবো না। দলের প্রয়োজনে সব সময় রাজপথেই থাকবো।

তিনি আরো বলেন, আইনজীবী হিসেবে চট্টগ্রাম আদালতে দলের দুঃসময়ে নেতা কর্মীরা স্বৈরাচারী হাসিনা সরকার কর্তৃক যে মিথ্যা মামলা শিকার হয়েছিল নিজের সর্বোচ্চ দিয়ে আইনী সহযোগিতা করেছি

[recent_tabs]