, |

চট্টগ্রাম - 🌤️ 30° সে. | 💧 আদ্রতা 80%

কক্সবাজার সৈকতে আকস্মিক টর্নেডো

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার সমুদ্র সৈকতে আকস্মিক টর্নেডো সদৃশ ঘূর্ণিঝড়ের আঘাতে মুহূর্তেই সৃষ্টি হয় আতঙ্ক। প্রবল ঘূর্ণিবাতাসে সৈকতের অস্থায়ী দোকান, ছাউনি, ছাতা ও বসার চেয়ার ছিটকে পড়ে। এ সময় প্রাণ বাঁচাতে দিগ্বিদিক ছুটতে দেখা যায় পর্যটক ও স্থানীয়দের।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে হঠাৎ দমকা হাওয়া শুরু হয়। এরপর ঘূর্ণিবাতাস বালু ও বিভিন্ন সামগ্রী আকাশে উড়িয়ে নিয়ে যায়। কয়েক মিনিটের এই তাণ্ডবে সৈকতের একটি অংশ লণ্ডভণ্ড হয়ে যায়। প্রাথমিকভাবে কয়েকজন আহত হওয়ার খবর মিললেও বড় ধরনের প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে বৈরী আবহাওয়ায় সমুদ্র সৈকতে অবস্থান না করতে এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ইতি/

  • সর্বশেষ
  • পঠিত