, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 81%

চবির উদ্যোক্তা সুমাইয়ার জীবনে নতুন অধ্যায়, জীবনসঙ্গী চীনা অধ্যাপক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পড়াশোনার পাশাপাশি নিজ হাতে তৈরি বিভিন্ন ঘরোয়া নাস্তা ও পিঠা বিক্রি করে ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া সুমাইয়া আক্তার এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। তিনি বিয়ে করেছেন চীনের শানডং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিহুয়া জাংকে।

জানা গেছে, জিহুয়া জাং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগে অ্যাডজাঙ্কট প্রফেসর (অতিথি শিক্ষক) হিসেবে গত দুই বছর ধরে সামার ভ্যাকেশনের সময় পাঠদান করতে বাংলাদেশে আসেন। বাংলাদেশে অবস্থানকালে সুমাইয়া আক্তারের সঙ্গে তাঁর পরিচয় হয়। সময়ের সঙ্গে সেই পরিচয় পরিণত হয় পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্কের মধ্যে।

পরবর্তীতে জিহুয়া জাং ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর সম্প্রতি ইসলামী শরিয়াহ অনুযায়ী সুমাইয়া আক্তারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

এর আগে পড়াশোনার পাশাপাশি নিজ হাতে তৈরি ঘরোয়া নাস্তা ও বিভিন্ন ধরনের পিঠা বিক্রি করে সুমাইয়া আক্তার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। আত্মনির্ভরশীলতার অনন্য দৃষ্টান্ত হিসেবে তাঁর উদ্যোগ অনেক তরুণ-তরুণীর জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে।

সুমাইয়ার বিয়ে নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার দেখা গেছে। অনেকেই তাঁর নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

ইতি/

  • সর্বশেষ
  • পঠিত