চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও সংশ্লিষ্ট থানা পুলিশের যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী রায়হানের সহযোগী হিসেবে পরিচিত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং অপরাধে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য দিয়েছেন বলে দাবি পুলিশের।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শন, এলাকায় আধিপত্য বিস্তার এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানানো হয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অপরাধচক্রের আরও সদস্যকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং চক্রটির অর্থায়নের বিষয়েও তদন্ত চলছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও অন্যান্য প্রাসঙ্গিক ধারায় মামলা প্রক্রিয়াধীন। আদালতের মাধ্যমে তাদের রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ইতি/
