, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 93%

জুলাই সনদ ও বিএনপির ইশতেহার বিবেচনায় সংবিধান সংশোধনের পথে বিশেষ কমিটি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটি জানিয়েছে, সংবিধান সংস্কারের সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে জুলাই জাতীয় সনদকে মূল ভিত্তি হিসেবে নেওয়া হবে। একই সঙ্গে বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকা প্রাসঙ্গিক প্রস্তাবগুলোকেও বিবেচনায় রাখা হবে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে ভবিষ্যৎ কর্মপদ্ধতি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে জানানো হয়, একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক সংশোধনী প্রস্তাব তৈরির লক্ষ্যে সংবিধানের বিভিন্ন ধারা পর্যালোচনা করা হবে এবং এ বিষয়ে বিশেষজ্ঞ, আইনজীবী, রাজনৈতিক দল, পেশাজীবীসহ বিভিন্ন অংশীজনের মতামত নেওয়া হবে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানও মতামত দেওয়ার সুযোগ পাবেন।

কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় সর্বোচ্চ মতৈক্য গড়ে তুলতে সরকার উন্মুক্ত দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে চায়। গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো শক্তিশালী করতে দেওয়া প্রতিশ্রুতিগুলোও প্রস্তাবে প্রতিফলিত করার চেষ্টা থাকবে বলে তিনি উল্লেখ করেন।

আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, জুলাই সনদের চেতনা ও রাজনৈতিক ঐকমত্যকে সামনে রেখেই কমিটি কাজ করবে। কোনো রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে না দিয়ে গ্রহণযোগ্য ও ভারসাম্যপূর্ণ সংশোধনী প্রস্তাব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হবে। তিনি জানান, যেখানে বিএনপির ভিন্নমত রয়েছে এবং তা দলটির নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত আছে, সেখানে সেই অবস্থানও বিবেচনায় নেওয়া হবে।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, এই উদ্যোগ শুধু বর্তমান সময়ের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি কার্যকর ও টেকসই সংবিধান নিশ্চিত করার লক্ষ্যেই নেওয়া হয়েছে। তিনি বিরোধী দলকে সংলাপ ও প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আহ্বানও জানান।

উল্লেখ্য, গত ১৩ জুলাই জাতীয় সংসদে ১২ সদস্যের সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করা হয়। বিরোধী দল এতে অংশ না নেওয়ায় কমিটিতে তাদের কোনো প্রতিনিধি নেই। কমিটি পর্যায়ক্রমে বিভিন্ন অংশীজনের মতামত নিয়ে চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করবে

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত