, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 93%

মেসির বাবার মৃত্যুতে শোকাহত আর্জেন্টাইন ফুটবল

নিজস্ব প্রতিবেদক

লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৬৮ বছর বয়সে রোজারিওতে মারা যান তিনি।

বাবার মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে আর্জেন্টিনার রোজারিওতে ফেরেন মেসি। তাঁর ফুটবলজীবনের শুরু থেকে পেশাদার ক্যারিয়ার—দীর্ঘ পথচলায় হোর্হে মেসি ছিলেন গুরুত্বপূর্ণ একজন অভিভাবক, পরামর্শদাতা ও প্রতিনিধি।

মেসির জাতীয় দলের সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস জানিয়েছেন, এই কঠিন সময়ে সতীর্থরা মেসির পাশে থাকতে চান। মেসি দেশে ফেরার পর তাঁর সঙ্গে দেখা করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোক জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তাঁর স্মৃতির প্রতি সম্মান জানাতে দেশটির বিভিন্ন পর্যায়ের ম্যাচে এক মিনিট নীরবতা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি খেলোয়াড়, কোচ ও রেফারিদের কালো আর্মব্যান্ড পরার নির্দেশ দেওয়া হয়েছে।

দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলও মেসি ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। মেসির শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজও হোর্হে মেসির মৃত্যুতে শ্রদ্ধা প্রকাশ করেছে।

মেসির বিশ্বজুড়ে তারকা হয়ে ওঠার পেছনে হোর্হে মেসির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ছেলের ফুটবল প্রতিভা বিকাশে সহযোগিতার পাশাপাশি পরবর্তী সময়ে তাঁর পেশাগত ক্যারিয়ার পরিচালনাতেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে মেসি পরিবার ছাড়াও আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের আবহ

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত