, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 93%

পশ্চিম কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক

পশ্চিম কলম্বিয়ায় শক্তিশালী ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবারের এই ভূমিকম্পে দেশটির বিভিন্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক ভবন, কোথাও কোথাও ধসেও পড়েছে স্থাপনা

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কলম্বিয়ার সান হোসে দেল পালমার এলাকার প্রায় ৫ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০৭ কিলোমিটার।

ভূমিকম্পের কম্পন রাজধানী বোগোতাসহ দেশটির বিভিন্ন শহরেও অনুভূত হয়। পশ্চিমাঞ্চলের কয়েকটি শহরে ভবন ক্ষতিগ্রস্ত ও ধসে পড়ার খবর পাওয়া গেছে। উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ শুরু করেছে এবং হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে।

ভূমিকম্পের পর বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্কে ভবন ছেড়ে বাইরে বেরিয়ে আসে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে স্থানীয় প্রশাসন ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলো।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত