, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 93%

দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচার মোকাবিলা করবেন শেখ হাসিনা: জাহেদ

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং বিচারিক প্রক্রিয়ায় তার সব অধিকার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন। এ প্রক্রিয়ায় তার যেসব আইনগত ও সাংবিধানিক অধিকার রয়েছে, সেগুলো নিশ্চিত করা হবে। এরপর আদালত যে সিদ্ধান্ত দেবেন, সেটিই সবাইকে মেনে নিতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিরও নাগরিক ও সাংবিধানিক অধিকার রয়েছে। তাই শেখ হাসিনা দেশে ফিরলে আইন ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী তার বিষয়টি নিষ্পত্তি হবে।

একই প্রসঙ্গে ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের দেশে ফেরার বিষয়েও প্রশ্ন করা হয়। জাহেদ উর রহমান জানান, সাকিব দেশে ফিরলেও তাকে নিরাপত্তা দেওয়া হবে এবং তার বিরুদ্ধে থাকা মামলা ও অভিযোগ আইনগত প্রক্রিয়ায় মোকাবিলার সুযোগ থাকবে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, সরকার ভবিষ্যতে শেখ হাসিনার সময়ের মতো কোনো ‘ফ্যাসিস্ট মাফিয়া রেজিম’ দেখতে চায় না। তবে দেশে ফিরলে শেখ হাসিনা কিংবা অন্য যে কেউ আইন ও বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হলে তার অধিকার নিশ্চিত করা হবে। 

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত