, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 96%

রিয়াজউদ্দিন বাজারে বিপুল বিদেশি সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের ফলের গলিতে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭।

সোমবার (১০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফলের গলির একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় অভিযান চালায় র‌্যাবের একটি দল।

র‌্যাব-৭ সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভবনের কয়েকটি কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় সরকারি শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

র‌্যাব-৭-এর মেজর জালিস মাহমুদ খান বলেন, জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। এসব সিগারেটের অবৈধ আমদানি ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।

তিনি জানান, অভিযানের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত