, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

ফটিকছড়িতে নবজাতকের দায়িত্ব নিতে ১২৩ পরিবারের আবেদন

নিজস্ব প্রতিবেদক

সড়কের পাশের ঝোপ থেকে উদ্ধার হওয়া নবজাতক কন্যাশিশুটির লালন-পালনের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন ১২৩টি পরিবার। শিশুটির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে উপযুক্ত পরিবার নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে ফটিকছড়ি উপজেলা প্রশাসন।

রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত তথ্য অনুযায়ী, একদিনেই শিশুটির দায়িত্ব নিতে ১২৩টি আবেদন জমা পড়ে। শনিবার (২৪ অক্টোবর) রাত পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, আবেদনকারীদের পারিবারিক পরিবেশ, আর্থিক সক্ষমতা, শিশুর পরিচর্যার উপযুক্ত ব্যবস্থা এবং সার্বিক নিরাপত্তার বিষয়গুলো বিবেচনায় নিয়ে পরিবার নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। আবেদন করলেই শিশুটির দায়িত্ব পাওয়ার সুযোগ নিশ্চিত হবে না। যাচাই-বাছাই ও প্রযোজ্য আইনগত প্রক্রিয়া শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম জানিয়েছেন, শিশুটির জন্য উপযুক্ত পরিবার নির্বাচনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের উত্তর পাইন্দং এলাকার আমতলীতে সড়কের পাশের ঝোপ থেকে নবজাতকটিকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

উদ্ধারের পর চিকিৎসকেরা শিশুটির শারীরিক অবস্থা ভালো বলে জানান। বর্তমানে শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে উপযুক্ত পরিবারের কাছে দায়িত্ব হস্তান্তরের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে প্রশাসন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত