, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 93%

নগরের ফুটপাতে উচ্ছেদ অভিযান, সরিয়ে নেওয়া হলো ৬০০ দোকান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। অভিযানে প্রায় ৬০০টি ভাসমান টং দোকান উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) নগরের কাজীর দেউড়ি মোড়, চাক্তাই ব্যাংক এশিয়া মোড় থেকে নতুন ব্রিজ গোলচত্বর এবং পাঠানিয়াগোদা ও হাজেরা তজু ডিগ্রি কলেজসংলগ্ন সড়ক ও ফুটপাতে এসব অভিযান চালানো হয়।

অভিযানের সময় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন ভাসমান দোকানের বাক্স, টুল, টেবিল ও রিকশাভ্যানসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে চসিকের ট্রাকে নেওয়া হয়।

চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যার নেতৃত্বে অভিযানগুলো পরিচালিত হয়।

নগরবাসীর চলাচলে প্রতিবন্ধকতা দূর করা এবং সড়ক ও ফুটপাতের স্বাভাবিক ব্যবহার নিশ্চিত করতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে চসিক কর্তৃপক্ষ।

ইতি /

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত