বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর মো. মাহমুদুল মালেক বিএন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গ্রীন চট্টগ্রাম অ্যালায়েন্সের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরীর বিএসসি ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি বিএসসি কার্যালয়ে গিয়ে বিদায়ী এমডির সঙ্গে সাক্ষাৎ করে এবং তাঁকে বিদায়ী শুভেচ্ছা জানায়।
সাক্ষাৎকালে চট্টগ্রামের পরিবেশ, জলবায়ু ও পরিবেশ সুরক্ষাসংক্রান্ত বিভিন্ন কার্যক্রম নিয়ে মতবিনিময় হয়।
কমডোর মো. মাহমুদুল মালেক বলেন, বিএসসিতে দায়িত্ব পালনের সময়ে গ্রীন চট্টগ্রাম অ্যালায়েন্সের বিভিন্ন পরিবেশ ও জলবায়ুবিষয়ক কর্মসূচিতে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন তিনি। তবে দায়িত্বের ব্যস্ততা ও প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে এসব আয়োজনে উপস্থিত হতে পারেননি।
চট্টগ্রামের পরিবেশ রক্ষায় সংগঠনটির দীর্ঘদিনের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, দায়িত্ব শেষে চট্টগ্রাম ছাড়লেও গ্রীন চট্টগ্রাম অ্যালায়েন্সের সঙ্গে তাঁর আন্তরিকতার সম্পর্ক বজায় থাকবে। সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমের সাফল্য ও সমৃদ্ধিও কামনা করেন তিনি।
এ সময় গ্রীন চট্টগ্রাম অ্যালায়েন্সের সদস্য (অ্যাডমিন) আকতার হোসেন নিজামী, সদস্য জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, আয়েশা সিদ্দিকা, মো. আবদুল মোমেন ও মো. মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।
ইতি/
