, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 96%

ঈদে মিলাদুন্নবী উদযাপনে উত্তর ধর্মপুরে ধর্মীয় আয়োজন

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ির উত্তর ধর্মপুরের আমতলী এলাকায় পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, মিলাদ ও সেমা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর চন্দ্রবার্ষিকী উরস শরীফ উপলক্ষেও বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ধর্মপুর ১ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে ১ রবিউল আউয়াল সকালে একটি স্বাগত র‌্যালি বের করা হয়। সকাল ৯টায় শাখা কার্যালয় থেকে শুরু হওয়া র‌্যালিটি স্থানীয় বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে আমতলী বাজার ও গোলপুকুর পাড় হয়ে পুনরায় শাখা কার্যালয়ে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

পরে বাদে মাগরিব শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, মিলাদ মাহফিল ও সেমা মাহফিল। এতে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ধর্মপুর ১ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ দিদারুল আলম মাইজভাণ্ডারী (ম.)।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন হাফেজ মাওলানা আমীর খসরু আল কাদেরী (ম.)। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা হাফেজ আবু নেছার মাইজভাণ্ডারী (ম.)।

প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি ‘ঘ’ জোনের সমন্বয়কারী মাষ্টার নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাষ্টার আজিম উদ্দীন, মাষ্টার রফিকুল আলম ও শফিউল বশর বাবলু।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখার সাধারণ সম্পাদক মাষ্টার মোহাম্মদ আলী।

আলোচনা সভা শেষে বাদে এশা অনুষ্ঠিত হয় পবিত্র নাতে মোস্তফা (দ.) ও মাইজভাণ্ডারী কালামের জলসা। এতে কালাম পরিবেশন করেন কাওয়াল মোহাম্মদ শাহাজান।

এদিকে আয়োজনের অংশ হিসেবে গাউসিয়া রজভীয়া এজহারুল উলুম সুন্নীয়া মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আয়োজকদের মতে, ধর্মীয় আয়োজনের পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দেওয়ার এ উদ্যোগের মাধ্যমে সামাজিক ও মানবিক দায়িত্ব পালনেরও চেষ্টা করা হয়েছে।

আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর প্রতি ভালোবাসা, তাঁর আদর্শ ও সুন্নাহর শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং মাইজভাণ্ডারী দর্শনের মানবকল্যাণের চেতনাকে ধারণ করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

দিনব্যাপী কর্মসূচির শেষ পর্যায়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে তাবারুক বিতরণ করা হয়।

ধর্মীয় আলোচনা, মিলাদ, নাতে মোস্তফা, মাইজভাণ্ডারী কালাম এবং শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে উত্তর ধর্মপুরের এ আয়োজন সম্পন্ন হয়।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত