, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 97%

চট্টগ্রামের সড়কে নামছে নারীদের জন্য পিংক বাস

নিজস্ব প্রতিবেদক

নারী যাত্রীদের জন্য চট্টগ্রাম নগরীতে বিশেষ বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী ১৮ আগস্ট ২০২৬ থেকে প্রাথমিকভাবে দুটি বাস কালুরঘাট–পতেঙ্গা রুটে চলাচল শুরু করার কথা রয়েছে।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ গণপরিবহন নিশ্চিত করতেই এই বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বাস দুটির চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীদের দায়িত্ব পালনের কথা রয়েছে।

কালুরঘাট থেকে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা হয়ে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাসগুলো। এতে কর্মজীবী নারী, শিক্ষার্থীসহ নিয়মিত যাতায়াতকারী নারী যাত্রীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

প্রাথমিকভাবে দুটি বাস দিয়ে কার্যক্রম শুরু হলেও যাত্রীদের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় ভবিষ্যতে এই সেবার পরিধি বাড়ানো হতে পারে।

তবে বাসের নির্দিষ্ট সময়সূচি, ভাড়া ও স্টপেজসংক্রান্ত বিস্তারিত তথ্য বিআরটিসির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত হওয়াই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত