, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 97%

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা চুরির চেষ্টা

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নতুন স্থাপন করা এআই  ক্যামেরা চুরির চেষ্টার অভিযোগে মো. ফারুক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মহাসড়কের একটি এআই ক্যামেরায় ওঠার চেষ্টা করছিলেন ফারুক। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

ফারুক দাউদকান্দির মালিখিল এলাকার ধানু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে সরকারি সম্পত্তি চুরির চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান জানান, মহাসড়কে স্থাপন করা এআই ক্যামেরাগুলোর নিরাপত্তায় পুলিশ সতর্ক রয়েছে। এসব ক্যামেরা মহাসড়কের নিরাপত্তা ও নজরদারি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ২৫০ কিলোমিটার এলাকায় সাত শতাধিক এআই ক্যামেরা যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তের পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে জরিমানা করার ব্যবস্থাও চালু হয়েছে

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত