, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 87%

রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযান, আরসার কমান্ডার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি—আরসার এক কমান্ডার ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে উখিয়ার ৬ নম্বর ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোহাম্মদ আলম ওরফে মুছা (৪০) এবং তাঁর সহযোগী আবদুল হাফেজ (২২)। তাঁরা দুজনই ওই ক্যাম্পের বাসিন্দা।

১৪ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৬ এলাকায় আরসার ওই দুই সদস্যের অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে তাঁদের আটক করা সম্ভব হয়।

এপিবিএনের তথ্য অনুযায়ী, মোহাম্মদ আলম উখিয়া থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে হত্যা, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন নিজেদের আরসার সক্রিয় সদস্য হিসেবে স্বীকার করেছেন। পরে তাঁদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত