, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 87%

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বঙ্গভবনে শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আনুষ্ঠানিকভাবে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। শপথ শেষে রাষ্ট্রপতি শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোট সমর্থিত কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে এই ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন।

রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার আগে মির্জা ফখরুল বিএনপির মহাসচিবের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলটির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মির্জা ফখরুলের শপথের পর বঙ্গভবনে মন্ত্রিসভার কয়েকজন নতুন সদস্যের শপথ গ্রহণের আয়োজন করা হয়েছে। নতুন সদস্যদের মধ্যে ড. আবদুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রু জেরী মন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দেশের রাষ্ট্রীয় নেতৃত্বে নতুন একটি অধ্যায়ের সূচনা হলো।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত