, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 89%

বালুছড়ায় বাসের ধাক্কায় ৫৯ বছরের ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকায় বাসের ধাক্কায় অরুণ দাশ (৫৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২৩ আগস্ট) সকালে বালুছড়া এলাকার একটি পোশাক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অরুণ দাশ জালালাবাদ-বালুছড়া এলাকার সতীশ দাশের ছেলে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে বাসের ধাক্কায় আহত অরুণ দাশকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে চলে যায়। বাসটি শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত