, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 89%

চন্দনাইশে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই। দুজনেরই বয়স পাঁচ বছর।

রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বরকল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কানাই মাদারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—আরাফ (৫) ও রিহান (৫)। আরাফ ওই এলাকার মনচুর আলীর ছেলে এবং রিহান রানু আকতারের ছেলে। তারা স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল মুবিনের পরিবারের সদস্য।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, বিকেলে বাড়ির পাশে খেলছিল দুই শিশু। একপর্যায়ে তারা পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির পর তাদের পানির নিচ থেকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত