, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 90%

কর্ণফুলী টানেলে ছয় রাতে ছয় ঘণ্টা ট্রাফিক ডাইভারশন

নিজস্ব প্রতিবেদক

রুটিন রক্ষণাবেক্ষণ কাজের কারণে চট্টগ্রামের কর্ণফুলী টানেলে টানা ছয় রাত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ২৬ থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিন দিবাগত রাতে ছয় ঘণ্টা করে টানেলের একটি টিউবে ট্রাফিক ডাইভারশন থাকবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) সংবাদ বিজ্ঞপ্তির বরাতে জানা গেছে, প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ টিউবে ট্রাফিক ডাইভারশনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল চালু রাখা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময়ে টানেলে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে না। তবে যানবাহনের চাপের ওপর নির্ভর করে টানেলের উভয়মুখে যাত্রীদের পাঁচ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিরাপদ ও কার্যকরভাবে সম্পন্ন করতে এ সময়ে টানেল ব্যবহারকারী চালক ও যাত্রীদের প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত