, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 87%

চমেকের মা ও শিশু বিভাগে রোগীদের জন্য রোটারি ক্লাবের সহায়তা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মা ও শিশু বিভাগে ভর্তি রোগীদের ব্যবহারের জন্য দুই কার্টন টাওয়াল দিয়েছে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগং।

সোমবার (২৪ আগস্ট) ক্লাবের উদ্যোগে এসব সামগ্রী চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীনের কাছে হস্তান্তর করা হয়। ক্লাবের সভাপতি রোটারিয়ান মোহাম্মদ সালাহ উদ্দিন পিএইচএফ এ সহায়তা তুলে দেন।

এ সময় হাসপাতালের পরিচালক রোটারি ক্লাবের উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবায় এগিয়ে এলে সুবিধাবঞ্চিত রোগীরা উপকৃত হবেন।

অনুষ্ঠানে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগংয়ের পিপি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, ডিরেক্টর ক্লাব সার্ভিস জাহাঙ্গীর আলম বাদশা, বুলেটিন এডিটর এস এম সাজ্জাদ হোসেন, জয়েন্ট বুলেটিন এডিটর আব্দুল্লাহ আল মামুনসহ ক্লাব ও চমেক হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

ইতি/

 

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত