, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 89%

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী অভিযান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও মদ উদ্ধার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টার অভিযানে মাদকসংক্রান্ত বিভিন্ন মামলায় মোট ২৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে

মঙ্গলবার (২৫ আগস্ট) পরিচালিত অভিযানের পর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ৬ হাজার ২৩২ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৪ কেজি ৪১৭ গ্রাম গাঁজা এবং ৩৭৫ লিটার ২৫০ মিলিলিটার মদ উদ্ধার করা হয়েছে।

অভিযান চলাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫২টি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার ২৩০ জনের মধ্যে ৭৪ জনকে মাদক ব্যবসায়ী, ৬ জনকে মাদক বহনকারী এবং ১৫০ জনকে মাদকসেবী হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি আদায় করা হয়েছে ১৮ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড।

পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধ এবং মাদকসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত