, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 88%

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ৫৫ ডেঙ্গু রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৮৭ জনে।

রোববার (৩০ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭ জন, ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৮ জন এবং চট্টগ্রাম মেরিন হাসপাতালে ২ জন রয়েছেন। এছাড়া নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আরও ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ১৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাঁদের মধ্যে সরকারি হাসপাতালে ১২৭ জন এবং বেসরকারি হাসপাতালে ২৩ জন ভর্তি রয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত চিকিৎসা শেষে ১ হাজার ৮৩৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত সরকারি হাসপাতালে ১ হাজার ৬৬৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৩২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

হাসপাতালে রোগী ভর্তির পাশাপাশি নতুন শনাক্তের সংখ্যা বাড়তে থাকায় চট্টগ্রামে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন ও জনসচেতনতা কার্যক্রম আরও জোরদারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত