, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 89%

চট্টগ্রাম কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগার সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আড়াইটার দিকে কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নুর ইসলাম। পরে তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

বিকেল ৩টার দিকে চমেক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুর ইসলাম মীরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, অসুস্থ হয়ে পড়ার পর নুর ইসলামকে প্রথমে কারাগারের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত