, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 87%

পানিমুক্ত রাঙামাটির ঝুলন্ত সেতু

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় প্রায় এক সপ্তাহ পর পর্যটকদের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে রাঙামাটির জনপ্রিয় ঝুলন্ত সেতু। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে সেতুটিতে পর্যটকদের প্রবেশের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ।

এর আগে ২৯ আগস্ট কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় ঝুলন্ত সেতুর পাটাতনের একটি অংশ পানিতে তলিয়ে যায়। নিরাপত্তার কথা বিবেচনা করে তখন সেতুতে পর্যটক প্রবেশ বন্ধ রাখা হয়।

পরবর্তী সময়ে কাপ্তাই বাঁধের জলকপাট দিয়ে পানি নিষ্কাশন এবং বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে পানি ছাড়ার ফলে হ্রদের পানির উচ্চতা ধীরে ধীরে কমতে থাকে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সেতুর পাটাতন থেকে পানি পুরোপুরি সরে যায়। এরপর সেতুটি পরিষ্কার ও পর্যটকদের চলাচলের উপযোগী করে তোলা হয়।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুরে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৩৪ ফুট এমএসএল। হ্রদটির সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। উজান থেকে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় পানির উচ্চতার ওপর এখনও নজর রাখা হচ্ছে।

পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, পানি সরে যাওয়ার পর সেতুটি পর্যটকদের জন্য প্রস্তুত করা হয়েছে। এখন দর্শনার্থীরা টিকিট কেটে ঝুলন্ত সেতুতে প্রবেশ করতে পারবেন।

তবে হ্রদের পানির উচ্চতা আবার বাড়লে নিরাপত্তার স্বার্থে সেতুতে প্রবেশে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত