, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 85%

লোডশেডিংয়ে ব্যাহত ইন্টারনেট সেবা

নিজস্ব প্রতিবেদক

লোডশেডিংয়ের কারণে দেশের বিভিন্ন এলাকায় ব্যাহত হচ্ছে ইন্টারনেট সেবা। বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বাসাবাড়ির ওয়াই-ফাই রাউটার বন্ধ হয়ে যাওয়ায় অনলাইন ক্লাস, অফিসের কাজ ও ফ্রিল্যান্সিংসহ জরুরি কার্যক্রমে ভোগান্তিতে পড়ছেন ব্যবহারকারীরা।

জ্বালানি সংকট ও বিদ্যুৎ সরবরাহে ঘাটতির কারণে চলমান লোডশেডিংয়ের প্রভাব পড়ছে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট সেবায়। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ইউপিএস, সৌরবিদ্যুৎ ও জেনারেটরের মাধ্যমে নিজেদের নেটওয়ার্ক সচল রাখার চেষ্টা করলেও গ্রাহকের বাসায় বিদ্যুৎ না থাকলে রাউটার চালু রাখা সম্ভব হচ্ছে না।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাটের পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট নিশ্চিত করতে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ব্যাকআপ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মোবাইল টাওয়ারে পর্যাপ্ত ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করা প্রয়োজন। এ ব্যবস্থাগুলোর কার্যকারিতা তদারকিতে নিয়ন্ত্রক সংস্থার নজরদারি বাড়ানোরও পরামর্শ দিয়েছেন তারা।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত