, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 85%

চট্টগ্রামে গোলাম রসুল মার্কেটে আগুন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের তিন পুলের মাথা এলাকায় গোলাম রসুল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কোতোয়ালি থানার তিন পুলের মাথা এলাকায় অবস্থিত মার্কেটটিতে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে নন্দনকানন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

নন্দনকানন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাসুদ রানা জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত