, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 92%

চবিতে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যানার টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের প্রধান ফটকের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হলের প্রবেশপথের পাশে বিভাগের একটি ব্যানার টাঙাতে ওপরে উঠেছিলেন আরিফুল। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হন। কিছুক্ষণ তিনি তারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন।

ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের শিক্ষার্থীরা দ্রুত হলের প্রধান বৈদ্যুতিক সংযোগের মেইন সুইচ বন্ধ করেন। পরে আরিফুলকে উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়।

চবি মেডিক্যাল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. আবু তৈয়ব জানান, আরিফুলের অবস্থা গুরুতর ছিল। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা ইসিজি করে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহিদ সোহরাওয়ার্দী বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে দেখছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত