, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 89%

হাটহাজারীতে সেনাবাহিনীর অনুশীলনে প্রাণহানি, নিহত ২

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে নির্ধারিত ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণ চলছিল। একপর্যায়ে সেখানে আকস্মিকভাবে এ দুর্ঘটনা ঘটে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক প্রাণ হারান এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর আহত কর্মকর্তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর।

এ ঘটনায় দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত