, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 88%

চট্টগ্রামে লায়ন্স-লিও ইউনাইটেড স্টারসের চার্জ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

সেবার ধারাবাহিকতা ও নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে নগরের সিএলএফের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে আয়োজিত অনুষ্ঠানে লায়ন্স ও লিও ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। একই অনুষ্ঠানে কাউন্সিল চেয়ারপার্সন ও ডিজি টিম রিসেপশনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫-এর কাউন্সিল চেয়ারপার্সন ও ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর আইপিডিজি লায়ন মো. মোসলেহউদ্দিন আহমেদ অপু পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন পারভীন মাহমুদ এফসিএ পিএমজেএফ এবং কেবিনেট সেক্রেটারি লায়ন মো. বেলাল উদ্দিন চৌধুরী এমজেএফ।

এ ছাড়া লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের চার্টার সেবা বর্ষ ২০২৩-২৪-এর গভর্নর ও বর্তমান পিডিজি লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফসহ বিভিন্ন পর্যায়ের লায়ন্স ও লিও নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দুই পর্বে সভাপতিত্ব করেন লায়ন মো. মনির হোসেন পাটোয়ারী ও লায়ন মো. নুরুল আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবসেবা লায়ন্স আন্দোলনের অন্যতম প্রধান লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে লায়ন্স ও লিও সদস্যদের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রয়োজন রয়েছে। নেতৃত্বের পরিবর্তনের মধ্য দিয়ে সেবামূলক কার্যক্রমে নতুন গতি সৃষ্টির পাশাপাশি ধারাবাহিকতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তারা।

বক্তারা লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের বিভিন্ন মানবিক ও সেবামূলক কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সমাজকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

চার্জ হস্তান্তর-গ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব অর্পণ করা হয়। একই সঙ্গে বিদায়ী নেতৃত্বের কার্যক্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ এবং ভবিষ্যতে লায়ন্স ও লিও সদস্যদের সমন্বিত উদ্যোগে মানবসেবার পরিধি বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের সদস্যদের পাশাপাশি লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।

শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। লায়ন্স ও লিও পরিবারের সদস্যদের অংশগ্রহণের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত