চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ২ হাজার ৯৭৫ পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।
পুনর্নিরীক্ষণের পর নতুন করে ফেল থেকে পাস করেছেন ১৯০ শিক্ষার্থী। এছাড়া জিপিএ পরিবর্তন হয়েছে ১ হাজার ১৮৫ পরীক্ষার্থীর।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম শিক্ষা বোর্ড কার্যালয় থেকে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।
বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ৩৯ হাজার ৭৯৮ পরীক্ষার্থী মোট ১ লাখ ১৪ হাজার ৭০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। যাচাই-বাছাই শেষে বিভিন্ন উত্তরপত্রের নম্বর সংশোধন করা হয়।
ফল বিশ্লেষণে দেখা গেছে, নম্বর পরিবর্তনের পরও ১৫০ পরীক্ষার্থী ফেল অবস্থায় রয়েছেন। পুনর্নিরীক্ষণের মাধ্যমে অনেক শিক্ষার্থীর নম্বর ও জিপিএতে পরিবর্তন এসেছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, নিয়ম অনুযায়ী আবেদন করা উত্তরপত্রগুলো যাচাই করে প্রয়োজনীয় ক্ষেত্রে ফলাফলে সংশোধন আনা হয়েছে।
ইতি/
