, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 59%

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। এতে আবুল হোসাইন নামের ওই কর্মকর্তা গত কয়েক মাস ধরে নানা ধরনের সমস্যা, কর্মক্ষেত্রের চাপ ও আর্থিক সংকটে থাকার কথা উল্লেখ করেছেন বলে জানিয়েছে পুলিশ।

চিরকুটে বলা হয়েছে, মোহাম্মদপুর জিবি শাখার দায়িত্ব নেওয়ার পর ঋণ বিতরণ, বদলি এবং কর্মক্ষেত্রের বিভিন্ন বিষয় নিয়ে তিনি চাপের মধ্যে ছিলেন। পাশাপাশি কয়েকজন ব্যবসায়ীর কাছে পাওনা অর্থ আদায় না হওয়ায় আর্থিক সমস্যায় থাকার কথাও উল্লেখ করেছেন তিনি।

এ ছাড়া ২০২১ সালের একটি চেকসংক্রান্ত ঘটনায় লালদীঘি শাখার তৎকালীন ব্যবস্থাপক হিসেবে তার ও কয়েকজন সহকর্মীর বিরুদ্ধে সম্প্রতি একটি সিআর মামলা দায়েরের বিষয়টিও চিরকুটে উল্লেখ করা হয়েছে। ওই ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করে তিনি লিখেছেন, মামলার বিষয়টি জানার পর গত দুই থেকে তিন সপ্তাহ ধরে দুশ্চিন্তায় ঘুমাতে পারছিলেন না।

চিরকুটের শেষাংশে পরিবারের সদস্য ও সন্তানদের দেখভালের অনুরোধ করেন আবুল হোসাইন। একই সঙ্গে নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার কথা উল্লেখ করে সবার কাছে ক্ষমা চান তিনি।

হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যুর প্রকৃত কারণ এবং উদ্ধার হওয়া চিরকুটের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত