, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 60%

ইলিশের দেশ বাংলাদেশে এবার ভারতীয় ইলিশের জোয়ার

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে ইলিশের সরবরাহ ও দামের ওপর চাপের মধ্যে ভারত থেকে ইলিশ আমদানি বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে এসেছে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ।

বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসের তথ্য অনুযায়ী, জুলাইয়ে আমদানি হয়েছিল ২৯ হাজার ৪৪০ কেজি ইলিশ। আগস্টে তা বেড়ে দাঁড়ায় ৩ লাখ ২৩ হাজার ৩৪৬ কেজিতে।

সংশ্লিষ্টরা বলছেন, দেশে ইলিশের সরবরাহে ঘাটতি এবং বাজারে চাহিদা থাকায় আমদানি বাড়ানো হয়েছে। তবে আমদানি করা ইলিশকে দেশি বা ‘পদ্মার ইলিশ’ হিসেবে বিক্রির অভিযোগও উঠেছে।

একসময় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি হলেও এবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানির ঘটনা বাজার পরিস্থিতির ভিন্ন চিত্র তুলে ধরেছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত