, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 59%

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৮৬ ডেঙ্গু রোগী শনাক্ত, শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৮৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। মারা যাওয়া শিশু তাসমিন নগরের পাহাড়তলী এলাকার বাসিন্দা। গত ১০ সেপ্টেম্বর তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, ডেঙ্গু শক সিনড্রোমে তার মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের হিসাব বলছে, চলতি বছরে ডেঙ্গুতে চমেক হাসপাতালে চারজন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে একজন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আটজনের মৃত্যু হয়েছে।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত ৮৬ রোগীর মধ্যে চমেক হাসপাতালে ৩৫ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১০ জন, ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৯ জন, চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঁচজন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৮ জন চিকিৎসা নিচ্ছেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত