, |

চট্টগ্রাম - 🌤️ 30° সে. | 💧 আদ্রতা 71%

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. বাহাদুর মিয়াকে চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার ফয়’জ লেক এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ফয়’জ লেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে এসআরবি-৭।

গ্রেপ্তার বাহাদুর মিয়া (৩৫) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর বাদামতলা কাজীবাড়ি এলাকার সিরাজ মিয়ার ছেলে।

এসআরবি-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাহাদুর মিয়া কারাগার থেকে পালানোর পর আত্মগোপনে ছিলেন। তার অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর ফয়’জ লেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৭-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৬ আগস্ট কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যান বাহাদুর মিয়া। পরে তার বিরুদ্ধে ২০২৪ সালের ১৫ আগস্ট জিএমপি কোনাবাড়ী থানায় একটি মামলা করা হয়।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাহাদুর মিয়াকে গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত