, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 58%

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে ইরানের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (২৬ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য একটি সমঝোতা করতে চাইছে। তবে তিনি ইরানের প্রস্তাব গ্রহণ করেননি। তাঁর দাবি, চলমান সংঘাতে ইরান কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের অবস্থান শক্তিশালী।

এর আগে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগের কথা জানায়। তেহরানের পক্ষ থেকে বলা হয়, কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে একটি বার্তা পাঠানো হয়েছে। প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং সাত দিনের মধ্যে সংঘাতের অবসানের উদ্যোগ নেওয়া হতে পারে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তির মাধ্যমে দ্রুত হরমুজ প্রণালি খুলতে চাইছে। তাঁর ভাষ্য, এই প্রণালি থেকে ইরান অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সুবিধা পায়।

বর্তমানে হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইরানের ওপর মার্কিন অবরোধ এবং প্রণালিটি দিয়ে জাহাজ চলাচল নিয়ে বিধিনিষেধের কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথে আন্তর্জাতিক নৌযান চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরানের প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন। তবে একই সময়ে এক মার্কিন কর্মকর্তা মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সঙ্গে আলোচনা ‘ইতিবাচক ও গঠনমূলক’ হয়েছে বলে জানিয়েছিলেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত